বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশ ও চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের পৃথক নিয়মিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানা ও চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের অভিযানিক দল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—দীঘলকান্দি দক্ষিণপাড়ার মৃত আফতাব প্রাংয়ের ছেলে মো. সবুজ মিয়া; হিন্দুকান্দি এলাকার মো. জহুরুল ইসলামের ছেলে নয়ন মিয়া ওরফে হিরন মিয়া; জোড়গাছা নতুনপাড়া এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে মো. ওয়াজেদ হোসেন (৪৬); নারচী দক্ষিণপাড়া এলাকার মো. আশরাফুল ওরফে মহাব্বতের ছেলে মো. জিম; নিজবলাইপাড়া এলাকার মোহাম্মদ আলী প্রাংয়ের ছেলে মাহবুর রহমান লিটন এবং কাহালু থানার মাটিহাস মালঞ্চা এলাকার মৃত মোজাহার আলীর ছেলে মো. আব্দুর রহিম (৩১)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও মাদক সংশ্লিষ্ট মামলার আসামি। আটক করার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। মোবাইল কোর্টে একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং অপরদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। থানার বিশাল এলাকা ও জনসংখ্যার তুলনায় পুলিশের জনবল সীমিত হলেও বিদ্যমান জনবল দিয়ে অপরাধ প্রতিরোধ, মামলা তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ সম্পর্কে কোনো তথ্য থাকলে দ্রুত থানা পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানায় পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সারিয়াকান্দি থানা পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন