বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উত্তর ক্যারোলিনায় পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, ‘আশা করছি আমরা যুদ্ধের শেষ পর্যায়ে রয়েছি।’
ইরানের বার্তা কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে এসেছে কি না, নাকি সরাসরি যোগাযোগ করা হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি ইরানের কাছ থেকেই সরাসরি বার্তা পেয়েছেন। একই সঙ্গে চুক্তি নিয়ে অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
গত জুনে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিতে উল্লেখ করা হয়েছিল, হরমুজ প্রণালী খুলে দেওয়ার মধ্য দিয়ে একটি বিস্তৃত শান্তি চুক্তির প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যেই অঞ্চলজুড়ে চলমান উত্তেজনার মধ্যে নতুন এই কূটনৈতিক যোগাযোগের খবর সামনে এলো।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সরকারি স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর ফলে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে।
সূত্র: আনাদোলু এজেন্সি

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন