ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

যশোরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে পৌরসভা-প্রশাসনের যৌথ অভিযান

যশোর শহরের দড়াটানা-ভৈরব নদের পাড় ও গরীব শাহ এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পৌরসভা ও প্রশাসন। অভিযানে গরীব শাহ রোডে সড়কের জায়গা দখল করে স্থাপিত ইজিবাইক মালিক সমিতির কার্যালয়টি সরিয়ে নিতে সময় বেঁধে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট শোয়াইব হোসেন আকন্দ (সিও), যশোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, ইঞ্জিনিয়ার কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানকালে ইজিবাইক মালিক সমিতির কার্যালয়টি বিকেল ৫টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনাটি অপসারণ করা না হলে পরবর্তী সময়ে পৌরসভার তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান চালিয়ে তা সরিয়ে দেওয়া হতে পারে বলে জানানো হয়।

এ সময় দড়াটানা-ভৈরব নদের পাড় ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অন্যান্য স্থাপনার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

পৌরসভা সূত্র জানিয়েছে, সরকারি ও পৌরসভার জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনার বিরুদ্ধে পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম চালানো হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে পৌরসভা-প্রশাসনের যৌথ অভিযান

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x