ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

পবিপ্রবি এর প্রো-ভাইস চ্যান্সেলর এর নেতৃত্বে ওশানোগ্রাফি অনুষদের অধিগ্রহণকৃত ভূমি পরিদর্শন

১৮ সেপ্টেম্বর ২০২৬ বেলা ১১.০০ ঘটিকায় পটুয়াখালী জেলার কুয়াকাটার হাজী পাড়ায়  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের অধিগ্রহণকৃত ভূমি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো -ভাইস চ্যান্সেলর ও ওশানোগ্রাফি অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম  এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলটি উক্ত স্থানে পৌঁছলে স্থানীয় জনগণ তাদের স্বাগত জানান এবং তাদের এলাকার  উন্নয়নে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । 

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্বভার  গ্রহণের পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা খাতে উন্নয়নের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কুয়াকাটা সমুদ্র সৈকতের নিকটবর্তী এলাকায় ওশানোগ্রাফি অনুষদ স্থাপনের মাধ্যমে সমুদ্র সম্পদ গবেষণায় যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন যা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।  পরিদর্শন দলে ওশানোগ্রাফি অনুষদের  সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম,  আব্দুল্লাহ আল হাসান, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স  এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার,  উপাচার্য মহোদয়ের একান্ত সচিব জনাব আরিফুর রহমান নোমান প্রমুখ উপস্থিত ছিলেন ।

 উল্লেখ্য যে, ২০২৫- ২৬ শিক্ষা বর্ষের প্রথম ব্যাচের  ৩০ জন শিক্ষার্থী নিয়ে ওশানোগ্রাফি অনুষদটির একাডেমিক কার্যক্রমের  যাত্রা শুরু হয়েছে যা দক্ষিণাঞ্চলের সমুদ্র সম্পদ গবেষণায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  আশাবাদী।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পবিপ্রবি এর প্রো-ভাইস চ্যান্সেলর এর নেতৃত্বে ওশানোগ্রাফি অনুষদের অধিগ্রহণকৃত ভূমি পরিদর্শন

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x