ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

নওগাঁয় ডিবির পৃথক অভিযানে ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ডিবির দুটি পৃথক অভিযানিক দল মহাদেবপুর ও নওগাঁ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

মহাদেবপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

ডিবির মহাদেবপুর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহাদেবপুর থানাধীন ডিমজাওন গ্রামের জিল্লুর রহমানের বাড়ির পাশে এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে বিকেল ৫টার দিকে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়।

আটক নারীর নাম সুন্দর বিবি (৫৬), স্বামী—জিল্লুর রহমান, গ্রাম—ডিমজাওন, থানা—মহাদেবপুর, জেলা—নওগাঁ। মহিলা পুলিশের সহায়তায় তার দেহ তল্লাশি করে হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগে নীল পলিথিনে মোড়ানো ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত লোকজনের সামনে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সুন্দর বিবির বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।

নওগাঁ সদরে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

অপরদিকে, ডিবির আরেকটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানাধীন কাঁচাবাজার এলাকার শহীদ সেলিম পৌর মার্কেটের আশপাশে অভিযান পরিচালনা করে। সেখানে সন্দেহজনকভাবে অবস্থান করা দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—শ্রী কৃষাণ (২৮), পিতা—মৃত ক্ষিতিশ সরকার এবং শ্রী দীপক ওরফে কার্তিক (৩৬), পিতা—রাধাকৃষ্ণ। তারা উভয়েই চকদেব নুনিয়াপাড়া, থানা ও জেলা নওগাঁর বাসিন্দা।

তাদের দেহ তল্লাশি করে শ্রী কৃষাণের পরিহিত লুঙ্গির কোমরে থাকা নীল জিপারযুক্ত পলিথিনের মধ্যে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ সময় তার সহযোগী শ্রী দীপক ওরফে কার্তিককেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, শ্রী কৃষাণের বিরুদ্ধে পূর্বে একটি এবং শ্রী দীপক ওরফে কার্তিকের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ডিবির পৃথক অভিযানে ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x