নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ। অভিযানে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক কারবারি, সহযোগী ও মাদক সেবন এবং জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ও নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নেয়।
অভিযানকালে সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে উপস্থিত লোকজনের সামনে নারী পুলিশ সদস্যের মাধ্যমে মুনি (৪৫), পিতা-মৃত জীবন, মাতা-গীতা রানী, সুইপার কলোনি, নওগাঁর দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে কালো পলিথিনে মোড়ানো নীল রঙের চারটি ছোট প্যাকেটে থাকা ৩০০, ৩০০, ৩০০ ও ২৭০ পিস—মোট ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ সময় মুনির সহযোগী হিসেবে মানিক (৩৮), পিতা-মৃত সুবেদ আলী, বাগবাড়ি পূর্বপাড়া এবং শাওন (৪২), পিতা-সামছুল হক, খাস নওগাঁ—উভয় নওগাঁ সদর, নওগাঁকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, সুইপার কলোনির ভেতরে মাদক সেবন ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেক সপ্তাহে সেখানে অভিযান পরিচালনা করা হবে, প্রয়োজনে প্রতিদিনও অভিযান চালানো হবে। মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করুন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।”

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন