ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

গাজীপুরে পথসভায় জামায়াত আমির, ‘বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে’

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাংলার মাটিতে বাস্তবায়ন করা হবে এবং বিএনপি সরকারকে তা বাস্তবায়ন করতে বাধ্য করা হবে। তিনি বলেন, ‘বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’

শনিবার সকাল ১০টার দিকে গাজীপুরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১৮ কোটি মানুষের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা রাস্তায় নেমেছেন। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণের দাবিতে তাদের এই লংমার্চ বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। কিন্তু সরকার জনগণের দেওয়া গণভোটের রায় অগ্রাহ্য করে তাদের অপমান করেছে। সেই অপমানের প্রতিশোধ নিতেই তারা রাস্তায় নেমেছেন বলে মন্তব্য করেন জামায়াত আমির।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

গাজীপুরে পথসভায় জামায়াত আমির, ‘বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে’

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাংলার মাটিতে বাস্তবায়ন করা হবে এবং বিএনপি সরকারকে তা বাস্তবায়ন করতে বাধ্য করা হবে। তিনি বলেন, ‘বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’

শনিবার সকাল ১০টার দিকে গাজীপুরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১৮ কোটি মানুষের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা রাস্তায় নেমেছেন। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণের দাবিতে তাদের এই লংমার্চ বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। কিন্তু সরকার জনগণের দেওয়া গণভোটের রায় অগ্রাহ্য করে তাদের অপমান করেছে। সেই অপমানের প্রতিশোধ নিতেই তারা রাস্তায় নেমেছেন বলে মন্তব্য করেন জামায়াত আমির।

সূত্র: আমার দেশ

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x