ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

কেফিয়েহ পরে আবেগঘন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, দিলেন ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো শনিবার একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। বক্তব্যের একপর্যায়ে তিনি কয়েকবার ‘ফ্রি প্যালেস্টাইন’ অর্থাৎ ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান দেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদুলফাত্তাহ এ কে আল-সাত্তারি প্রবোও সুবিয়ান্তোর হাতে একটি কেফিয়েহ তুলে দেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারার প্রতিবেদনে বলা হয়, কেফিয়েহ গ্রহণের পর প্রবোও আবার মঞ্চে ফিরে আসেন। এ সময় কেফিয়েহ দিয়ে তাকে চোখ মুছতে দেখা যায়।

এরপর প্রবোও একাধিকবার ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।

তিনি বলেন, ইন্দোনেশিয়া ‘শক্তিশালী’ হলে অন্য শাসনব্যবস্থার হাতে নিপীড়িত নিজেদের ভাই-বোনদের পাশে দাঁড়ানো ও সহায়তা করা সম্ভব হবে।

প্রাবোও বলেন, ফিলিস্তিনিদের ওপর চলমান হামলা ইন্দোনেশিয়ার জাতীয় শক্তি বৃদ্ধির ক্ষেত্রে অনুপ্রেরণা ও তাগিদ হিসেবে কাজ করা উচিত।

তিনি আরও উল্লেখ করেন, একটি জাতির শক্তি তার স্বনির্ভর হওয়ার সক্ষমতার ওপর নির্ভর করে।

প্রাবোও বলেন, একটি দেশের শক্তির ভিত্তি হলো স্বনির্ভরতা। প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে কাজে লাগিয়ে ইন্দোনেশিয়াকে নিজেদের পরিচালনা, সুরক্ষা ও শক্তিশালী করার সক্ষমতা অর্জন করতে হবে।

ইন্দোনেশিয়া যেন ভবিষ্যতে আর কোনো শক্তির উপনিবেশে পরিণত না হয়, সে জন্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন প্রাবোও।

তিনি বলেন, আর কখনো যেন কারও উপনিবেশে পরিণত হতে না হয়, সে বিষয়ে তাদের দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে। একই সঙ্গে শক্তিশালী হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সূত্র: এমএমআর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কেফিয়েহ পরে আবেগঘন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, দিলেন ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x