পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) আটোয়ারী থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, আটোয়ারী উপজেলার রাধানগর বোর্ড অফিস এলাকার দর্শন রায়ের ছেলে রমনাথ রায় (৪০) এবং রাধানগর প্রধানপাড়া এলাকার মৃত হামিদুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদ (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৪(খ)/১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি আটোয়ারী থানার মামলা নম্বর-১৩।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আটোয়ারী থানা, অফিসার ইনচার্জ।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন