সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের সঙ্গে স্থানীয় জলবায়ু বিষয়ক উপদেষ্টা কমিটির ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রমজাননগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে একশনএইড বাংলাদেশ-এর উদ্যোগে ‘জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিউনিটিভিত্তিক উদ্যোগ (প্রগতি)’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় ইউপি সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্য রুহুল আমিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন একশনএইড বাংলাদেশ এলআরপি-৫৪-এর কমিউনিটি মবিলাইজার গৌরব কান্তি বর্মন।
সভায় স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন একশনএইড বাংলাদেশ, প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর মো. আছের আলী। এছাড়া সিএসজিআরসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. সেলিম হোসেন, প্রগতি প্রকল্পের কৃষি কর্মকর্তা মো. নাজমুস সাকিব ও মিডওয়াইফ রিমা সুলতানাসহ এলআরপি-৫৪ ও প্রগতি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় পর্যায়ে জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিউনিটিভিত্তিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন