ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)–এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আইসিসি প্রত্যাহার করুক—এমনটাই প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। এর আগে আদালটির কয়েকজন বিচারক ও কৌঁসুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি।

আইসিসির পুরো প্রতিষ্ঠান এবং আদালতের সঙ্গে সহযোগিতাকারী বিভিন্ন সংস্থার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হলে এর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আইসিসির রেজিস্ট্রার ও প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, এমন পদক্ষেপের ফলে তথ্যপ্রযুক্তি সেবা ও বিমা কেনা, তদন্তকারী নিয়োগ এবং দৈনন্দিন আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হতে পারে। এর মধ্যে কয়েকজন মার্কিন কর্মীর বেতন পরিশোধও রয়েছে।

দুটি নথি ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ছয় থেকে সাত মাসের একটি সময়সীমা বা ‘গ্রেস পিরিয়ড’ শেষ হওয়ার পর আইসিসির সঙ্গে অধিকাংশ ধরনের লেনদেন নিষিদ্ধ করা হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন চলতি সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x