ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় আগুনের ঘটনায় পুড়ে গেছে ‘সৌখিন পরিবহন’-এর একটি বাস। গত শনিবার ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাসটার্মিনাল সংলগ্ন মূল সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসটিতে আগুনের সূত্রপাত হয়। সারাদিনের যাত্রী পরিবহন শেষে চালক ও সহকারী বাসটি রেখে চলে যাওয়ায় ভেতরে কেউ ছিলো না। ফলে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির অভ্যন্তরের সব আসনসহ ইঞ্জিন ও বৈদ্যুতিক ব্যবস্থা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত্রী আনুমানিক সোয়া ১২টার দিকে বাসটির ভেতর থেকে আগুনের শিখা দেখা যায়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাসটিতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়ার প্রমান পেয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী ও সিসিক্যামেরার ফুটেজ অনুয়ায়ী ওই রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে নাশকতার ঝুঁকি বিবেচনায় বাসগুলো টার্মিনালের নির্ধারিত স্থানে রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট বাসটি টার্মিনালের বাইরে মূল সড়কের পাশে থাকায় সেটি হামলার ঝুঁকিতে পড়েছে। ঘটনার পর কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ইতোমধ্যে মাসকান্দা এলাকা থেকে মো. পিয়াস (২৫) নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
বাসটিতে আগুন দেওয়ার নেপথ্যে কোনো সংঘবদ্ধ চক্র, ব্যক্তিগত বিরোধ কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব বিষয়ে তদন্ত করছে কোতয়ালী থানা পুলিশ। তদন্ত শেষ হওয়ার আগে এখনো অগ্নিসংযোগের প্রকৃত কারণ সুস্পষ্ট ভাবে নিশ্চিত না। তবে স্থানীয় বাংলাদেশ জাতীতাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনের নেতা ও কর্মীদের দাবী হল যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের দেশব্যাপী লকডাউনের কর্মসূচির বাস্তবায়ন করার জন্য ময়মনসিংহের কতিপয় আওয়ামী দূর্বৃত্ত অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এবং তারা রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলও করেছে মাসকান্দা এলাকায়। নগরীর অন্যতম ব্যস্ত মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় এমন ঘটনা স্থানীয় পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন