ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

আলীকদম ৫৭ বিজিবি অধিনায়কের নির্দেশে মদকে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

আলীকদম ৫৭ বিজিবির সহায়তা কার্যক্রম

বান্দরবানের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিক-নির্দেশনায় দুর্গম মদক সীমান্তে ডায়রিয়া আক্রান্তদের মাঝে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

২০ সেপ্টেম্বর ২০২৬ (০৫ আশ্বিন ১৪৩৩) তারিখের বিজ্ঞপ্তি নং-১৬/২০২৬ এ জানানো হয়, ১৯ সেপ্টেম্বর ভোর ৬টায় মদক বিওপির দায়িত্বপূর্ণ মদক ভিতরপাড়া গ্রামে থুই মা চিং মারমা (৪২) ডায়রিয়ায় মারা যান এবং ১০-১৫ জন আক্রান্ত হন।

খবর পেয়ে মদক বিওপির টহল দল তাৎক্ষণিকভাবে মেডিকেল সহকারীসহ ঘটনাস্থলে গিয়ে চিকিৎসা সেবা দেয়। পরবর্তীতে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় একটি মেডিকেল টিম পাঠানো হয়।

২০ সেপ্টেম্বর রবিবার ব্যাটালিয়নের মেডিকেল অফিসারের নেতৃত্বে আক্রান্ত ও হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে ওষুধ, পরামর্শ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় পাড়া কারবারি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে কর্মসূচি সম্পন্ন হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন ৫৭ বিজিবি সীমান্তে চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনের পাশাপাশি জনকল্যাণে কাজ করছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আলীকদম ৫৭ বিজিবি অধিনায়কের নির্দেশে মদকে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x