ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে উম্মে সালমা খানুন যোগদান করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

কর্মস্থলে যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ও পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

যোগদানকালে উম্মে সালমা খানুন বলেন, নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন। ভূমি-সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে উজিরপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডলকে খুলনায় বদলি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর ছিল উজিরপুরে তার শেষ কর্মদিবস। এরপর তিনি খুলনায় নতুন কর্মস্থলে যোগদান করেন।

উপজেলা ভূমি প্রশাসনের নতুন দায়িত্বে উম্মে সালমা খানুনের যোগদানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x