ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেফতার

নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় একটি চক্রের অন্যতম দুই সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার দুজনের মধ্যে একজন পুরোনো ডাকাত ও ছিনতাইকারী এবং অপরজন নতুন করে এ চক্রের সঙ্গে জড়িত।

গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রানীনগর-আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানায়, অজ্ঞাতনামা ছিনতাইকারী চক্র বেলঘড়িয়া গ্রামের নবীর খানের শেডের সামনে নির্জন সড়কে প্রথমে এক হাঁস ব্যবসায়ীর পথরোধ করে। পরে এক ভ্যানচালক এবং দুটি মোটরসাইকেলে থাকা চার আরোহীকেও ধারালো হাসুয়া ও দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে তাদের কাছ থেকে কয়েক হাজার টাকা ও ৬-৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীদের হামলায় হাবিবুর বাশার, সুজন, এরশাদ, সোহেল ও ফয়সালসহ কয়েকজন আহত হন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ছিনতাইকারীরা কয়েকজন ভুক্তভোগীর পরনের কাপড় কেটে সেই কাপড় দিয়ে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায়।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রানীনগর থানা পুলিশ, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ফোর্স ঘটনাস্থলে যায়। পরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, রানীনগর ও আত্রাই থানার সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়।

পুলিশ জানায়, ১৭ ও ১৮ সেপ্টেম্বর সাক্ষ্য-প্রমাণ, তথ্যপ্রযুক্তি ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে টানা ৪৮ ঘণ্টা নওগাঁ, নাটোর, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় ২০ সেপ্টেম্বর ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মো. মনিরুল ইসলাম ওরফে বাইরুল ওরফে বেলাল (৩৮), পিতা মো. আফসার আলী, সাং চা বাগান কলোনি, থানা আদমদিঘী, জেলা বগুড়া এবং মো. নাহিদ হোসেন (২২), পিতা মো. শহিদুল মন্ডল, সাং রাজাপুর (ভূত রাজাপুর), থানা রানীনগর, জেলা নওগাঁ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল ইসলাম ও নাহিদ হোসেন গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ও ভোররাতে চারজন মিলে দুই দফায় রানীনগর-আবাদপুকুর সড়কে ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। এছাড়া নওগাঁ-নাটোর সড়কের বিভিন্ন স্থানে তারা ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার নাহিদ হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের কাছ থেকে ভুক্তভোগীর একটি মোবাইল ফোনসহ কয়েকটি মোবাইল ফোন এবং একটি হাসুয়া জব্দ করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে যেকোনো ধরনের ছিনতাই ও দস্যুতা দমনে জেলা পুলিশ আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। অপরাধীদের কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x