নওগাঁর পোরশায় মাদক সেবনের দায়ে কাওছার হাবিব (২৫) নামে এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পোরশা উপজেলা পরিষদ চত্বরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত কাওছার হাবিব উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পুরইল গ্রামের আবুল হোসেনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে একই দিন দণ্ডপ্রাপ্ত কাওছার হাবিবকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন