ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

পাইকগাছা পৌর থানা ছাত্রশিবিরের নতুন সেটআপ সম্পন্ন সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি হাবিবুল্লাহ গাজী

পাইকগাছা পৌর থানা ছাত্রশিবিরের নতুন সেটআপ সম্পন্ন সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি মুহা: হাবিবুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাইকগাছা পৌর থানা শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য নতুন সেটআপ সম্পন্ন হয়েছে। এতে মোঃ শহিদুল ইসলামকে সভাপতি এবং মুহা. হাবিবুল্লাহ গাজীকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) পাইকগাছা আল-আমিন ট্রাস্টে অনুষ্ঠিত জরুরি সাথী বৈঠকে এ সেটআপ সম্পন্ন হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সেক্রেটারি ইয়াসিন সারাফাত। সভাপতি নির্বাচনের পর শপথ গ্রহণের আগে তিনি সংগঠনের গঠনতন্ত্রের ৩৪ নম্বর ধারা পাঠ করে শোনান।

গঠনতন্ত্রের ওই ধারায় সংগঠনের সভাপতি, কার্যকরী পরিষদের সদস্যসহ বিভিন্ন দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রতি আনুগত্য, তাকওয়া, আদর্শের সঠিক জ্ঞান, সাংগঠনিক প্রজ্ঞা, শৃঙ্খলাবিধান মেনে চলার যোগ্যতা, মানসিক ভারসাম্য, উদ্ভাবনী ও বিশ্লেষণী শক্তি, কর্মের দৃঢ়তা, অনড় মনোবল, আমানতদারী এবং পদের প্রতি লোভহীনতার বিষয়গুলো বিবেচনার কথা উল্লেখ রয়েছে।

 এর আগে পাইকগাছা পৌর থানা শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করা মোঃ শহিদুল ইসলাম সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর থানা শাখার সাথীদের ভোটে মুহা. হাবিবুল্লাহ গাজী সেক্রেটারি নির্বাচিত হন।

বৈঠকে খুলনা জেলা দক্ষিণ ও পাইকগাছা পৌর থানা শাখার অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে ২০২৬ সেশনের বাকি সময়ের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাইকগাছা পৌর থানা ছাত্রশিবিরের নতুন সেটআপ সম্পন্ন সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি হাবিবুল্লাহ গাজী

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x