মুলতানে আয়োজিত সংবাদ সম্মেলনে হাফেজ নাঈমুর রহমান জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টেলিফোনে লংমার্চ স্থগিত করার অনুরোধ জানানোর পাশাপাশি জামায়াতের নেতৃত্বকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অবশ্যই বৈঠক করা হবে। তবে শাহবাজ শরীফ পাকিস্তানে ফেরার পরই সেই আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠক হওয়ার আগ পর্যন্ত মুলতানে জামায়াতের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চলবে। দল তাদের প্রতিবাদ আন্দোলন থেকেও সরে আসবে না।
সংবাদ সম্মেলনে জামায়াত আমির সরকারের নেওয়া ত্রাণ ও ভর্তুকি কার্যক্রমকে ‘অপর্যাপ্ত’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে জ্বালানি তেলের দাম কমানো এবং পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের দাবি আবারও তুলে ধরেন তিনি।
হাফেজ নাঈম জানান, পেট্রলের দাম কমানোর বিষয়ে সরকারের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির শর্ত ও চাপের কারণে পেট্রোলিয়াম লেভি কমানো সম্ভব নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তী কর্মপন্থা নির্ধারণের আগে সরকারের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চাওয়া হবে।
এর আগে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে ৫১০টি স্থানে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী।
সূত্র: জিও নিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন