ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের
হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকার খান ইউনিসে ইসরাইলি বাহিনীর হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও কাৎজ ইসরাইলের সামরিক বাহিনী এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রশংসা করেন। তারা অভিযানটিকে ‘নির্ভুল অভিযান’ হিসেবে উল্লেখ করেন।

এর আগে নাসের মেডিকেল কমপ্লেক্সের বরাত দিয়ে জানানো হয়েছিল, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। নেতানিয়াহুর বিবৃতিতে উল্লেখ করা হামলাটি ওই একই ঘটনা কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে খান ইউনিসের উত্তরে ইসরাইলি বাহিনীর গুলিতে আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার অন্যান্য এলাকাতেও হতাহতের খবর এসেছে। গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, বুরেইজ শরণার্থীশিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন।

তবে নেতানিয়াহু ও কাৎজের যৌথ বিবৃতিতে এসব হামলা ও হতাহতের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের
0:00 0:00
1.0x