আইডিইএ প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির প্রিন্সিপাল অ্যাডভাইজার পিটার ওলফ এবং কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. আব্দুল আলীম।
বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
বৈঠকে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরা হয়। এ সময় নির্বাচনে পোস্টাল ব্যালটের জটিলতা, ভেরিফিকেশনসংক্রান্ত সমস্যা এবং সার্ভার ডাউন থাকায় প্রবাসীদের নিবন্ধন করতে না পারার অভিজ্ঞতার কথাও জানানো হয়।
এ ছাড়া নির্বাচনে কালো টাকার ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিছু গণমাধ্যমের একপেশে ভূমিকা নিয়েও জামায়াতের পক্ষ থেকে পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
ভবিষ্যতের নির্বাচনগুলো যাতে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বেশ কিছু বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
সূত্র: আমার দেশ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন