সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটি পুনঃপ্রতিষ্ঠার জন্য ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।
পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, প্রাথমিকভাবে যে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে, তা অব্যাহত থাকবে। এটি সহায়তার শুরু, শেষ নয়। প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবার জন্য আরও সহযোগিতা করা হবে।
স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় ধরনের অপকর্ম করার সাহস কারও হওয়ার কথা নয়। তিনি অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনার দাবি জানান।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, দেশের কোথাও যাতে কোনো দুর্বৃত্ত অসামাজিক কর্মকাণ্ড বা অপকর্ম করার সুযোগ না পায়, সে জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই সারাদেশে মব সন্ত্রাস চলছে। একই সঙ্গে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং প্রতিষ্ঠানটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শাহ আলম তুহিন, ডা. মঈনুদ্দিন, জি এম হাফিজুর রহমান ও মনিরুল ইসলাম মৃধাসহ অনেকে।
সূত্র: আমার দেশ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন