সোমবার রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসিবি চত্বরে একজন জুলাই যোদ্ধার স্টুডিওতে হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অথচ এখন বলা হচ্ছে, সেখানে চাঁদা চাওয়ার উদ্দেশ্যে যাওয়া হয়নি।
জামায়াত আমির প্রশ্ন রেখে বলেন, জমিজমা নিয়ে কোনো বিরোধ থাকলেও রাত ১টা বা ২টার দিকে গিয়ে এ ধরনের হামলা ও ধ্বংসযজ্ঞ চালানোর অনুমতি কোন সংবিধান বা আইনে রয়েছে? তিনি বলেন, কোনো অপরাধ হলে তা মোকাবিলায় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। কারও ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক সম্পত্তিতে সন্ত্রাসী ও গুন্ডাদের এভাবে তাণ্ডব চালানোর সুযোগ নেই।
তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয় ছাড়া দুর্বৃত্তদের পক্ষে এত বড় ধরনের অপকর্ম করা সম্ভব নয়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় ডাক্তার, নার্স ও সাধারণ মানুষকে অপদস্থ করা হচ্ছে।
এ ছাড়া মোহাম্মদপুরে প্রকাশ্যে চাপাতি ও অস্ত্র নিয়ে মহড়া দিয়ে বাড়ি দখলের চেষ্টা চালানো দুর্বৃত্তদের এখনো আইনের আওতায় না আনার বিষয়েও সমালোচনা করেন তিনি।
ঘটনাগুলোতে কোনো দলীয় পরিচয় বা প্রভাব না দেখিয়ে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক না কেন, এমনকি আমার দলের লোকও যদি জড়িত থাকে, তাকেও যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ছাড় না দেয়।’
সূত্র: আমার দেশ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন