ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

চন্দনাইশে বন্যাদুর্গতদের পাশে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সংগঠন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বরমা ইউনিয়নে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের কল্যাণে পরিচালিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের কথাও তুলে ধরা হয়।

সংগঠনের নেতারা বলেন, দুর্যোগ ও সংকটের সময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন নিয়মিতভাবে ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র, সহ-সভাপতি মো. তৈয়ব চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন বড়ুয়া, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন নীরব, সাংগঠনিক সম্পাদক ওসমান হারুন চৌধুরী, অর্থ সম্পাদক নাসির হাওলাদার, চন্দনাইশ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এস. এম. ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে বক্তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক হবে এবং এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ভবিষ্যতেও ত্রাণ বিতরণ, চিকিৎসাসহায়তা, শিক্ষা সহায়তা এবং অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২২ জুলাই ২০২৬

চন্দনাইশে বন্যাদুর্গতদের পাশে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x