ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে দলের উচ্চপর্যায়: রুহুল কবির রিজভী

সংগ্রহীত ফাইল ছবি

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির উচ্চপর্যায়ের নেতৃত্ব নেবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, রাষ্ট্রপতি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়। এ বিষয়ে দলের উচ্চপর্যায় থেকে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এখনই কোনো ব্যক্তির নাম বা সম্ভাব্য প্রার্থী সম্পর্কে মন্তব্য করা সমীচীন হবে না।

তিনি আরও বলেন, সম্প্রতি পদত্যাগ করা রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে দাবি উঠেছে, সেটিও দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাষ্ট্রায়ত্ত ১২টি প্রতিষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যানদের দায়িত্ব প্রসঙ্গে রিজভী আশা প্রকাশ করেন, তারা সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে অবদান রাখা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করছেন এবং রাষ্ট্র পরিচালনায় দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যান ও ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: গণমাধ্যমে প্রকাশিত তথ্য

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে দলের উচ্চপর্যায়: রুহুল কবির রিজভী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x