ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

মহিপুরে হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার র‌্যাবের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থেকে আটক, আদালতে প্রেরণ

পটুয়াখালীর মহিপুর উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাব-১১-এর সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে নয়াকাটা এলাকায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ২১ জুলাই ২০২৬ মহিপুর থানায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৪২/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪/১০৯/৫০৬ ধারায় একটি হত্যা মামলা (মামলা নং-০৬) দায়ের করেন। মামলাটির তদন্ত করছেন মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. সামসুল ইসলাম।

মামলার তদন্তের অংশ হিসেবে অভিযুক্তদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে পুলিশ। এরই ধারাবাহিকতায় এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি মো. সালেক হাওলাদার (৪৫)-কে র‌্যাব-১১-এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পটুয়াখালীর মহিপুর থানার নয়াকাটা গ্রামের বাসিন্দা এবং মৃত মোজাহার ওরফে মুজাফফর হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তাকে মহিপুর থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার (২৬ জুলাই) যথাযথ পুলিশ প্রহরায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাওলাদার বলেন, হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

মহিপুরে হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার র‌্যাবের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থেকে আটক, আদালতে প্রেরণ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x