ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

কৃষকের ছদ্মবেশেও রক্ষা হয়নি ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে আত্মগোপনে থাকা দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে কৌশলী অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ধরতে এক পুলিশ কর্মকর্তা কৃষকের ছদ্মবেশ ধারণ করেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে ওই আসামিকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামির নাম সুশীল। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুককান্তের ছেলে। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ২০ ও ২২(গ) ধারায় দায়ের করা মামলা (নং-৭৩/১৮) এবং জিআর মামলা (নং-৫৫/১৭, নাচোল)-এ আদালতের রায়ে সুশীল দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান এবং কৃষকের পরিচয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, দীর্ঘদিন ধরে সুশীল নাচোল এলাকায় অবস্থান করছিলেন না। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে কৃষিকাজ করছেন। এরপর তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সফল করতে নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হাসান কৃষকের ছদ্মবেশ নেন। পাশের জমির মালিকের অনুমতি নিয়ে তিনি কৃষিকাজ শুরু করেন। একপর্যায়ে সুযোগ বুঝে সুশীলকে আটক করতে গেলে তিনি বিষয়টি বুঝতে পেরে পালানোর চেষ্টা করেন। তবে ধাওয়া করে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে হাতকড়া পরিয়ে তাকে নিয়ে আসা হয়।

সূত্র: ডিবিসি নিউজ
ছবি: ডিবিসি নিউজ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

কৃষকের ছদ্মবেশেও রক্ষা হয়নি ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x