ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর ক্যাম্পে ব্যবহৃত পানিতে বিষাক্ত পদার্থ মেশানোর ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) রাতে সীতাকুণ্ড থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলাটি করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ঘটনাটিকে অন্তর্ঘাতমূলক হিসেবে বিবেচনা করে মামলা করা হয়েছে। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

জানা গেছে, রোববার সকালে উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগরে অবস্থিত পুলিশ ফাঁড়ি এলাকায় যৌথ বাহিনীর সদস্য ও একটি স্কুলে ব্যবহৃত পানি ব্যবহারের পর কয়েকজন পুলিশ সদস্য শারীরিক অস্বস্তি অনুভব করেন।

পানি চোখ ও মুখে দেওয়ার পর দুর্গন্ধ, জ্বালাপোড়া এবং পানির রঙ পরিবর্তনের পাশাপাশি সাদা ফেনা দেখা গেলে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং ওই পানি ব্যবহার বন্ধ করে দেন। পরে চট্টগ্রামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। প্রাথমিকভাবে পানিতে বিষাক্ত রাসায়নিক মেশানোর প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিম উদ্দিন বলেন, জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুমুক্ত রাখতে যৌথ বাহিনীর অবস্থান সন্ত্রাসীরা মেনে নিতে পারছে না। তার দাবি, এর আগেও তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, ক্যাম্পে হামলাসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সর্বশেষ পানিতে বিষ মেশানোর ঘটনাও তাদের কাজ বলে পুলিশ ধারণা করছে।

তিনি আরও জানান, ওই পানি ব্যবহারের পর ৩ থেকে ৪ জন সদস্য পেটের সমস্যাসহ হালকা অসুস্থ হয়ে পড়লেও ওষুধ দেওয়ার পর তারা সুস্থ হয়েছেন। পাশাপাশি পরীক্ষার জন্য পানির নমুনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ছবি: দৈনিক কালের কণ্ঠ
সূত্র: দৈনিক কালের কণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x