ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার জেরে সড়ক অবরোধ পরিবহনশ্রমিকদের

সিরাজগঞ্জে এক বাসচালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় হ্যান্ডকাফ পরানোর অভিযোগে সড়ক অবরোধ করেছেন পরিবহনশ্রমিকেরা।

রোববার শহরের বাজার স্টেশন সাতরাস্তার মোড়ে শ্রমিকেরা অবরোধ গড়ে তোলেন। এতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। পরে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা পৌনে ৬টার দিকে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, বাজার স্টেশনের শম্পা হোটেলের সামনে কাজিপুর থেকে আসা একটি বাস যানজটের কারণে আটকে ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাসচালককে জরিমানা করেন। চালকের কাছে তাৎক্ষণিকভাবে টাকা না থাকায় তাকে হ্যান্ডকাফ পরানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে পরিবহনশ্রমিকেরা যান চলাচল বন্ধ করে দেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বাজার স্টেশনের শম্পা হোটেলের সামনে যানবাহন দাঁড় করানো নিষিদ্ধ থাকা সত্ত্বেও একটি বাস সেখানে রাখা হয়েছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা করেন। এর প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র: প্রতিদিনের সংবাদ
ছবি: প্রতিদিনের সংবাদ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার জেরে সড়ক অবরোধ পরিবহনশ্রমিকদের

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x