ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ২৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সংগ্রহীত

নাগেশ্বরী থানা পুলিশ জানায়, গত ২৬ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বানুরখামার গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হন বানুরখামার (৭ নম্বর ওয়ার্ড) গ্রামের মো. আজগার আলীর ছেলে মো. বেলাল হোসেন (২৬) এবং মো. নুর জামালের ছেলে মো. আমিনুল ইসলাম (১৯)।

নাগেশ্বরী থানার এসআই মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে বেলাল হোসেনের কাছ থেকে ২২ পিস এবং আমিনুল ইসলামের কাছ থেকে ৬ পিসসহ মোট ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৪০০ টাকা। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামতসহ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিক্রয়ের উদ্দেশ্যে মাদক নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নাগেশ্বরী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ২৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x