মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশের এলাকায় গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছেন।
সোমবার সংঘটিত এ ঘটনাকে দেশটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় ‘সরাসরি হামলা’ হিসেবে উল্লেখ করেছে। তাদের তথ্য অনুযায়ী, গুলিতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত দুজনও পুরুষ এবং তাদের উভয়ের বয়স ৩৯ বছর। হামলার পর সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় পুলিশের ভাষ্য, মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে এ হামলার ঘটনা ঘটে। ঔপনিবেশিক আমলের ভবনবেষ্টিত এই স্থানটি জাল নথিপত্র তৈরি ও বিক্রির জন্য পরিচিত।
সূত্র: দৈনিক ইত্তেফাক (ছবি: দৈনিক ইত্তেফাক)

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন