কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীর ছেলে, তার দেহরক্ষী এবং আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
রামু সেনানিবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর একটি বিশেষ দলের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত জুলু ওরফে জুলু ডাকাতের ছেলে মোহাম্মদ আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং অপর এক স্থানীয় বাংলাদেশিকে আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রের মহড়া এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত সন্ত্রাসীদের দমনে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান থেকে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি রাইফেলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, দুটি কার্তুজ এবং দুটি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়েছে।
আটক তিনজন এবং উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদসহ অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক (ছবি: দৈনিক ইত্তেফাক)

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন