ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কারাদণ্ড ও জরিমানা

রংপুরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অন্য একজনের হয়ে (প্রক্সি) অংশ নিতে এসে ইকবাল হাসান রাকিব নামে এক ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়েছেন। আটকের পর সুযোগ পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মামলার প্রস্তুতির বিষয়টি জানতে পেরে রাতে আত্মসমর্পণ করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে প্রক্সি পরীক্ষা দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে কারাদণ্ড ও জরিমানা করেন।

সোমবার (২৭ জুলাই) রাতে নগরীর মডেল মসজিদের নিচতলায় অবস্থিত বিআরটিএ পরীক্ষা কেন্দ্রে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা চলাকালে সন্দেহ হওয়ায় ইকবাল হাসান রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, অন্য এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে এসেছেন।

জিজ্ঞাসাবাদের সময় রাকিব বিআরটিএর অফিস সহায়ক মাসুমা আক্তারকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তার বিরুদ্ধে এবং মূল পরীক্ষার্থী পীরগাছা উপজেলার দেউতি নাগদাহ এলাকার আব্দুল করিমের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হয়।

পরে বিষয়টি জানতে পেরে রাকিব ও আব্দুল করিম পরীক্ষা কেন্দ্রে এসে ভ্রাম্যমাণ আদালতের কাছে আত্মসমর্পণ করেন। আদালত প্রক্সি পরীক্ষা দেওয়ার অপরাধে রাকিবকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড এবং সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই ঘটনায় মূল পরীক্ষার্থীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় প্রক্সি দেওয়ার ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। এ ধরনের জালিয়াতি চক্রের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক (ছবি: দৈনিক ইত্তেফাক)

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x