ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে প্রশ্নফাঁসবিরোধী দেশব্যাপী আন্দোলনে গ্রেপ্তার বা আটক হওয়া ১৮ বছরের কম বয়সী এবং যাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড নেই, এমন শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৮ জুলাই) দেওয়া এক অন্তর্বর্তী আদেশে আদালত এ নির্দেশ দেয়। এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে

একই আদেশে দিল্লির যন্তর-মন্তরসহ বিভিন্ন রাজ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের ভিত্তিতে কোনো ধরনের জোরপূর্বক ব্যবস্থা গ্রহণ না করারও নির্দেশ দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, যাদের বিরুদ্ধে অপরাধমূলক পটভূমি রয়েছে, তাদের ক্ষেত্রে এই সুরক্ষা প্রযোজ্য হবে না।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তদন্তে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট।

আদালত আরও জানিয়েছে, সম্ভাব্য ওই তদন্তে পুলিশের ওপর হামলার অভিযোগও খতিয়ে দেখা হবে।

এদিকে এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং মহারাষ্ট্র, বিহার, আসাম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও দিল্লি সরকারের কাছে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট।

সূত্র: ইন্ডিয়া টুডে

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x