গাজায় ইসরায়েলের নতুন করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন। বুধবার (২৯ জুলাই) দেইর আল-বালাহ থেকে এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি তারেক আবু আজজুম।
তিনি জানান, গাজা সিটির একটি এলাকা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর সেখানে হামলা চালিয়ে একটি মসজিদ সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। একই হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জন্য স্থাপন করা কয়েক ডজন তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, নুসেইরাত শরণার্থীশিবিরে পৃথক আরেকটি হামলায় একজন নিহত হয়েছেন।
সূত্র: দেশ রূপান্তর

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
গাজায় ইসরায়েলের নতুন করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন। বুধবার (২৯ জুলাই) দেইর আল-বালাহ থেকে এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি তারেক আবু আজজুম।
তিনি জানান, গাজা সিটির একটি এলাকা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর সেখানে হামলা চালিয়ে একটি মসজিদ সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। একই হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জন্য স্থাপন করা কয়েক ডজন তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, নুসেইরাত শরণার্থীশিবিরে পৃথক আরেকটি হামলায় একজন নিহত হয়েছেন।
সূত্র: দেশ রূপান্তর

আপনার মতামত লিখুন