ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

নেতানিয়াহুর গ্রেপ্তার দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানান তারা।

আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা উপেক্ষা করে বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের দিকে অগ্রসর হন।

এদিকে, কয়েকজন বিক্ষোভকারী জর্জটাউনের ফোর সিজনস হোটেলের লবিতে প্রবেশ করতে সক্ষম হন। ওই সময় সেখানে নেতানিয়াহু রাতের খাবারে অংশ নিচ্ছিলেন। পরে নিরাপত্তাকর্মীরা তাদের সেখান থেকে সরিয়ে দেন। এ সময় বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘গণহত্যাকারী’ উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু এবং ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

নেতানিয়াহুর গ্রেপ্তার দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x