ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১
চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১

চলতি মাসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সংঘটিত ভয়াবহ ভূমিধসের ঘটনায় আরও ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গত ১৭ জুলাই চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এই ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ধসের কারণে পাহাড়ের পাদদেশ এবং নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন মাটির নিচে চাপা পড়ে। খবর বার্তা সংস্থা এএফপির।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিপুল পরিমাণ পাথর ও মাটি ধসে একটি আবাসিক ও বাণিজ্যিক সড়ক সম্পূর্ণভাবে ঢেকে যায়। ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ধ্বংসস্তূপে নিখোঁজ ৫০ জনের সন্ধানে তল্লাশির সময় উদ্ধারকারীরা আগেই জানিয়েছিলেন, সেখানে জীবিত কাউকে পাওয়ার কোনো সম্ভাবনার লক্ষণ নেই। গত শুক্রবার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১১।

মঙ্গলবার রাতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহ ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষা এবং পরিচয় নিশ্চিত করার পর আরও ৩০ জনকে নিহত হিসেবে শনাক্ত করা হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে।

এর মাত্র দুই সপ্তাহ আগে উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশেও আরেকটি ভূমিধসের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩৩ জন মাটিচাপা পড়েন এবং অন্তত ২১ জনের মৃত্যু হয়।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১
0:00 0:00
1.0x