ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

ডাকাতির ঘটনায় গৃহকর্তা নিহত: আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের হামলায় গৃহকর্তা শাহজাহান মিয়া (৫০) নিহত হওয়ার ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) মাধবদী থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।

তিনি বলেন, গত ১৮ জুলাই দিবাগত রাতে মাধবদী উপজেলার বলভদ্রদী এলাকায় সংঘটিত আলোচিত হত্যা ও ডাকাতির ঘটনার তদন্তে নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় আধুনিক তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— জুবায়ের হোসেন, আশিক আহমদ, মোজাহিদ রহমান অপু, সুজন মিয়া, ফারুক মিয়া, রোমান মিয়া ও হৃদয় মিয়া।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার এবং ডাকাতির লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ডাকাতির ঘটনায় গৃহকর্তা নিহত: আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x