৫ আগস্ট, ২০২৬ তারিখ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দিবসটি সুষ্ঠু ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সরকারি দপ্তরগুলোর সমন্বয়, শৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভা শেষে দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন