ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার উদ্যোগে আগামী ৫ তারিখের কর্মসূচি সফল করার লক্ষ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সংগ্রহীত

উপজেলা কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে আগামী ৫ তারিখের ঘোষিত প্রোগ্রাম বাস্তবায়নের নানা কৌশল ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে পোরশা উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা মোঃ সাগর আলী। তিনি তার বক্তব্যে বলেন, "আগামী ৫ তারিখের কর্মসূচি পোরশা উপজেলার মানুষের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পর্যায়ের প্রতিটি দায়িত্বশীলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কর্মসূচি সফল করতে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"

​বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম। তিনি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং কর্মসূচি বাস্তবায়নে স্ব-স্ব ইউনিয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

​উক্ত জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী ৫ তারিখের প্রোগ্রাম সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার উদ্যোগে আগামী ৫ তারিখের কর্মসূচি সফল করার লক্ষ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x