ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ম'র'দে'হ উদ্ধার

সংগ্রহীত

 ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া বাজারসংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ছলেমান ফরাজীর বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা দক্ষিণ আইচা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।

এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, মরদেহটি দ্রুত বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানা পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে এ ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ম'র'দে'হ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x