নওগাঁ জেলার মহাদেবপুর থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী ও ৬ জন মাদকসেবীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় দুটি পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ২০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়া)সহ ৩ জন এবং ২৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়া)সহ আরও ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৬ জন মাদকসেবীকেও গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট ১০ জন আসামিকে পুলিশ এসকর্টের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মহাদেবপুর থানা পুলিশ।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন