পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়নের লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে আগামীকাল শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিন দিনব্যাপী এ মেলায় সরকারি ও বেসরকারি নার্সারির বিভিন্ন স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী নানা প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। এছাড়াও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা সভা এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন তথ্যসেবা প্রদান করা হবে।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শিক্ষার্থী, কৃষক ও প্রকৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
মেলার প্রবেশপথ ও অনুষ্ঠানস্থল ইতোমধ্যে সাজানো হয়েছে সবুজের আবহে। ‘বৃক্ষরোপণ সার্থকই দেশে, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজকরা সবাইকে মেলায় অংশগ্রহণ এবং অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানিয়েছেন।
সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জের এ আয়োজন সফল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন