নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে ঘটনাস্থলেই জব্দকৃত চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে দীর্ঘদিন ধরে গোপনে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ তৈরি ও বেচাকেনা চলছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপারের নজরে আসে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও মাদকের আস্তানা গুঁড়িয়ে দিতে তিনি অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (৩১ জুলাই) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) জনাব মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দিবর ইউনিয়নের দিবর গ্রামে এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ মদ তৈরির কারখানা থেকে ৫০০ লিটারেরও বেশি চোলাই মদ ও মদ তৈরির নানা উপকরণ জব্দ করা হয়। এ সময় হাতেনাতে দুই চিহ্নিত মদ ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, ঘটনাস্থলেই জব্দকৃত বিপুল পরিমাণ মদ তৈরির কাঁচামাল ও উপকরণ জনসম্মুখে বিনষ্ট ও ধ্বংস করা হয়।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পত্নীতলা থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন