বুধবার (২৯ জুলাই) কয়ড়া বাজারের মা স্টোরে নগদ এজেন্ট শহিদুল ইসলামের দোকানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত যুবক প্রথমে তার নগদ এজেন্ট নম্বরে ২১ হাজার ৫০০ টাকা জমা হয়েছে বলে একটি ভুয়া এসএমএস দেখান। পরে একটি বিকাশ নম্বরে ১৬ হাজার ৫০০ টাকা পাঠানোর অনুরোধ করেন। এসএমএসটি সত্য বলে বিশ্বাস করে তিনি ওই নম্বরে টাকা পাঠিয়ে দেন। পাশাপাশি নগদ ৫ হাজার টাকাও অভিযুক্তের হাতে তুলে দেন।
এরপর অভিযুক্ত আরও ২২ হাজার টাকা জমা হয়েছে বলে আরেকটি ভুয়া এসএমএস দেখান। এতে শহিদুল ইসলামের সন্দেহ হলে তিনি তার নগদ এজেন্ট হিসাবের মূল ব্যালেন্স যাচাই করেন। তখন দেখা যায়, অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয়নি এবং আগের ২১ হাজার ৫০০ টাকার এসএমএসটিও সম্পূর্ণ ভুয়া ছিল।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত জনতা অভিযুক্ত যুবককে আটক করেন। আটক যুবক নিজেকে বাজিতেরপাড়া এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভুয়া এসএমএস দেখিয়ে প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। তারা নগদ, বিকাশসহ সব মোবাইল ব্যাংকিং এজেন্টকে লেনদেনের আগে অবশ্যই মূল ব্যালেন্স ও ট্রানজেকশন হিসাব যাচাই করে নেওয়ার আহ্বান জানান।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন