ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

যোগদান ও পদায়নের দাবিতে শাহবাগে কর্মসূচিতে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগস্ট মাসের মধ্যে যোগদান ও পদায়নের দাবিতে লাগাতার কর্মসূচি শুরু করেছেন। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যোগদান আগস্টে নয়, আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।

রোববার (২ আগস্ট) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন এবং বৃষ্টির মধ্যেও কর্মসূচি চালিয়ে যান। এ সময় তাদের হাতে ‘শ্রেণিকক্ষে যেতে চাই, ছাত্রছাত্রীরা অপেক্ষায়’, ‘আশ্বাস নয়, প্রমাণ চাই—নিয়োগপত্র হাতে চাই’, ‘স্বপ্ন এখন হাতের কাছে, যোগদান কেন থেমে আছে’ এবং ‘আমাদের দাবি মেনে নিন, দ্রুত নিয়োগপত্র দিন’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষকরা জানান, নিয়োগ বিধিমালা অনুসরণ করে চলতি আগস্ট মাসের মধ্যেই তাদের যোগদান ও পদায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে সরকারি ওয়েবসাইটে লিখিত প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। তাদের ভাষ্য, মৌখিক আশ্বাস বা সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যের ওপর তারা আস্থা রাখছেন না। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নির্বাচিত হন। এরপর থেকে যোগদান বিলম্বিত হওয়ায় এপ্রিল মাস থেকে তারা একাধিকবার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এর আগেও এসব কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। কয়েক মাস ধরে চলা এ পরিস্থিতির মধ্যে সরকার অক্টোবর মাসে যোগদানের সময় নির্ধারণ করলেও তারিখ নিয়ে ভিন্নধর্মী ঘোষণা এবং প্রার্থীদের দাবিকৃত আগস্টের পরিবর্তে দুই মাসের বেশি সময় পিছিয়ে যাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ অব্যাহত রয়েছে।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। যথাসময়ে তাদের নিয়োগপত্র পাঠানো হবে এবং যোগদানের পর পদায়ন ও প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

যোগদান ও পদায়নের দাবিতে শাহবাগে কর্মসূচিতে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x