ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির আলোচনা সভা: ‘১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে’—ডা. মাহমুদা আক্তার মিতু

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে "প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সুরসম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব প্রকৌশলী আমিনুল হক চৌধুরী

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আক্তার মিতু অভিযোগ করেন, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই বিএনপি দলীয়করণ, চাঁদাবাজি ও সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে। তিনি বলেন, "১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে।" তিনি আরও দাবি করেন, বিএনপি নির্যাতিত মানুষের দল হিসেবে নিজেদের পরিচয় দিলেও সেই অবস্থান ধরে রাখতে পারেনি।

ছাত্রদল প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনটি বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে এসেছে। পাশাপাশি তারেক রহমানের "ঘরে ঘরে চাকরি" দেওয়ার প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, "যে চাকরি দেওয়া হয়েছে, সেটি চাঁদাবাজির চাকরি।"

জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, "জুলাই নিয়ে কথা বললেই আমাদের আবেগ কাজ করে। কেউ যদি বলে আমরা জুলাই নিয়ে ব্যবসা করছি, তাহলে প্রশ্ন হলো—অন্যরা যদি তাদের রাজনৈতিক ইতিহাস নিয়ে রাজনীতি করতে পারে, তাহলে জুলাই নিয়ে কথা বলা দোষের কী?"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য রোকেয়া বেগম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির আলোচনা সভা: ‘১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে’—ডা. মাহমুদা আক্তার মিতু

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x