ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: সেনা ও এলিট কমান্ডো মোতায়েন, নিহত ১

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত অতিরিক্ত বন্দিতে পরিপূর্ণ মাহারা কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক সেনাসদস্য ও বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) কমান্ডো মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজন বন্দি নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সঞ্জীবা মেদাওয়াত্তে জানান, শনিবার কারাগারের ভেতরে বন্দিরা একাধিক ভবনে ভাঙচুর চালানোর পর পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

তিনি সাংবাদিকদের বলেন, সশস্ত্র বাহিনী ও বিশেষ টাস্ক ফোর্সের কমান্ডোদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরে বন্দিদের নিজ নিজ সেলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দাঙ্গার সময় বন্দিরা কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।

এর আগে ২০২০ সালের নভেম্বরে একই মাহারা কারাগারে সংঘটিত দাঙ্গায় গুলিতে ১১ বন্দির মৃত্যু হয় এবং প্রায় ১২০ জন আহত হন।

সাম্প্রতিক এ সহিংসতার প্রায় এক মাস আগে একই এলাকার আরেকটি কারাগারে সংঘটিত দাঙ্গায় ১০ জন কারারক্ষী ও ২১ জন বন্দি নিহত হন।

মাহারা কারাগারের ধারণক্ষমতা প্রায় এক হাজার হলেও বর্তমানে সেখানে প্রায় ৪ হাজার ১০০ বন্দি রয়েছেন, যা নির্ধারিত সক্ষমতার প্রায় চার গুণ। অতিরিক্ত বন্দির চাপ শ্রীলঙ্কার অধিকাংশ কারাগারেই দীর্ঘদিনের একটি সমস্যা হিসেবে বিদ্যমান।

গত মাসে সরকার পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে কারাগারে রূপান্তরের পরিকল্পনার ঘোষণা দেয়।

দেশটির কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার মোট বন্দিদের তিন-চতুর্থাংশেরও বেশি বিচারাধীন (রিমান্ড) বন্দি এবং তাদের অধিকাংশই মাদক-সংক্রান্ত মামলায় আটক রয়েছেন।

সূত্র: এএফপি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: সেনা ও এলিট কমান্ডো মোতায়েন, নিহত ১

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x