নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর টাকা ছিনতাইয়ের ঘটনায় নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নওগাঁর পুলিশ সুপারের একটি ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি উঠে আসে। সেখানে জানা যায়, নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে জেলা পরিষদ পার্ক এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের পাশাপাশি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ডিবিকে নির্দেশনা দেন।
তদন্তে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ বিকেল ৫টার পর ভুক্তভোগী রবিউল ইসলাম (২০) ও তার বন্ধু তানভীর জেলা পরিষদ পার্কে ঘুরতে যান। এ সময় ২-৩ জন ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে তাদের মানিব্যাগ থেকে টাকা ছিনিয়ে নেয়। তারা উভয়েই শিক্ষার্থী এবং নওগাঁ সদর ডিগ্রি মোড় এলাকার একটি ছাত্রাবাসে বসবাস করেন।
ঘটনার পর ভুক্তভোগীরা থানায় কোনো অভিযোগ দায়ের না করলেও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সুপারের নজরে আসে। পরে তিনি ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেন এবং ডিবিকে দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন।
ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা, পার্ক এলাকার বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং সাক্ষ্য-প্রমাণ যাচাই করে ঘটনার সঙ্গে জড়িত পেশাদার ছিনতাইকারী মো. আব্দুল আহাদ (২০), পিতা আবুল কালাম আজাদ, চকদেব (মাস্টারপাড়া), নওগাঁ সদর, নওগাঁকে গ্রেফতার করে। পরে ভুক্তভোগী তাকে শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আহাদের বিরুদ্ধে একই ধরনের আরও তিনটি মামলা রয়েছে। তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন