সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে জালালাবাদ থানায় এসআই আব্দুল মুকিত বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
জানা গেছে, গত শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট জেলার উদ্যোগে সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই ঘটনার পর ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে জালালাবাদ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। জালালাবাদ থানার মামলা নম্বর-০৩।
অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন