এর আগে রয়টার্স ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের প্রায় পুরো অংশই ব্যবহার করেছে।
সিএনএনের প্রতিবেদনে সংশ্লিষ্ট দুইটি সূত্রের বরাতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের তুলনায় মার্কিন সামরিক বাহিনী থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় পাঁচ ভাগের চার ভাগ ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। একই সময়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারও প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গোলাবারুদের মজুত দ্রুত কমে যাওয়া এবং সম্ভাব্য ইরানি পাল্টা হামলা নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের উদ্বেগের কারণে ইরানের অবকাঠামো লক্ষ্য করে পরিকল্পিত বড় ধরনের হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে অস্ত্র ও গোলাবারুদের মজুত সংকট নিয়ে প্রকাশিত উদ্বেগের বিষয়টি প্রত্যাখ্যান করেছে পেন্টাগন ও হোয়াইট হাউজ।
সিএনএনকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের এবং প্রেসিডেন্ট যে সময় ও স্থানে সিদ্ধান্ত নেবেন, সেখানে অভিযান পরিচালনার জন্য বাহিনীর প্রয়োজনীয় সব সক্ষমতা ও সরঞ্জাম রয়েছে।
হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি অতিরিক্ত প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত গোলাবারুদ ও অস্ত্র যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে রয়েছে।
সূত্র: আল জাজিরা।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন